ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিচ্ছে না: ইসি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিচ্ছে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশগ্রহণ করছে মোট ৫১টি রাজনৈতিক দল, যাদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি জানান, মোট ৫১টি দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৭০ জন প্রার্থী। মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৩০৭টি। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কিছু দল মনোনয়নপত্র দাখিলের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য দিতে পারেনি।

ইসির হিসাব অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিচ্ছে না: ইসি

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশগ্রহণ করছে মোট ৫১টি রাজনৈতিক দল, যাদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি জানান, মোট ৫১টি দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৭০ জন প্রার্থী। মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৩০৭টি। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কিছু দল মনোনয়নপত্র দাখিলের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য দিতে পারেনি।

ইসির হিসাব অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ