বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনের একটি রায়ের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল এবং সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়, সেটি ছিল সম্পূর্ণ সাজানো ও প্রহসনের রায়।
তিনি বলেন, যদি এ ধরনের রাজনৈতিক নিপীড়ন না হতো, তাহলে হয়তো বেগম জিয়াকে এত তাড়াতাড়ি হারাতে হতো না। এ কারণেই ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।
আইন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এত মানুষের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা নিয়ে কোনো নেত্রীর বিদায় একটি বিরল ও গভীর শোকের মুহূর্ত। এই শোকে জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি জানান, আগামীকাল একদিন শোক পালন করা হবে এবং এরপর আরও দুই দিন রাষ্ট্রীয় শোক দিবস পালিত হবে।
বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ মর্যাদা ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন