সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বামী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব তথ্য জানান। এর আগে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রণে অংশ নেন। বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন আইন উপদেষ্টা।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত জাতীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই শোকের সময়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এক মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন ছিলেন। সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন