ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আত্মত্যাগ ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের মূল পরিচয় : উপদেষ্টা মুরশিদ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫

আত্মত্যাগ ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের মূল পরিচয় : উপদেষ্টা মুরশিদ
চিত্র : সংগৃহীত

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতা নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধই সমাজে পরিবর্তনের প্রধান শক্তি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাবর্তন অনুষ্ঠানে আরও বলেন, সমাজে নারীপুরুষ সমানভাবে এগিয়ে চলা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো নতুন প্রজন্মের মূল দায়িত্ব। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, ডিগ্রি অর্জনের সঙ্গে যুক্ত দায়িত্ব ও নেতৃত্বের প্রত্যাশা তাদের প্রকৃত পরিচয় গঠন করবে।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য শুধু ব্যক্তিগত সুবিধা নয়, বরং পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের সমাবর্তনে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়, যার মধ্যে চ্যান্সেলরস গোল্ড মেডেল ১৩ জন এবং ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল ৮৩ জন শিক্ষার্থী অর্জন করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আত্মত্যাগ ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের মূল পরিচয় : উপদেষ্টা মুরশিদ

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতা নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধই সমাজে পরিবর্তনের প্রধান শক্তি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাবর্তন অনুষ্ঠানে আরও বলেন, সমাজে নারীপুরুষ সমানভাবে এগিয়ে চলা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো নতুন প্রজন্মের মূল দায়িত্ব। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, ডিগ্রি অর্জনের সঙ্গে যুক্ত দায়িত্ব ও নেতৃত্বের প্রত্যাশা তাদের প্রকৃত পরিচয় গঠন করবে।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য শুধু ব্যক্তিগত সুবিধা নয়, বরং পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের সমাবর্তনে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়, যার মধ্যে চ্যান্সেলরস গোল্ড মেডেল ১৩ জন এবং ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল ৮৩ জন শিক্ষার্থী অর্জন করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ