আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে বিজিবির সদস্যদের অপরিসীম সাহস ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী অকুতোভয় ছাত্র-জনতার অবদান স্মরণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এক সুদীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যের বাহক। বর্তমানে বিজিবি একটি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধ পথে কোনো দেশীয় পণ্য পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো কর্মকর্তা বা সদস্য যদি মাদক পাচারকারী বা চোরাকারবারিদের সহায়তায় জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অধীনস্থ সদস্যদের কল্যাণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, শৃঙ্খলা, প্রশিক্ষণ ও কল্যাণ—এই তিনটি বিষয় সমানভাবে বজায় রাখতে হবে। প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। পাশাপাশি অধীন সদস্যদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
চেইন অব কমান্ডের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদাতবরণ করায় সরকার ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ কারণে বিজিবি দিবসের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয় এবং পরে ২৯ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন