ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও সে সম্ভাবনা নাকচ করেছেন দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তাসনিম জারা বলেন, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। সেই লক্ষ্যে রোববার সকাল থেকেই তিনি ভোটারদের সমর্থন সংগ্রহ কার্যক্রম শুরু করেন। তার এই উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সাড়া মিলছে বলে জানানো হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত এক শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এর মধ্যেই এই স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন করতে হবে তাসনিম জারাকে।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসাবে স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারাকে কমপক্ষে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

এর আগে দেওয়া পোস্টে তাসনিম জারা লেখেন, খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি নিজেকে ওই এলাকার ঘরের মেয়ে উল্লেখ করে বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

তিনি আরও বলেন, দেশের মানুষ ও এলাকাবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং সে লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় প্রার্থী হলে সংগঠিত কর্মী বাহিনী ও প্রশাসনিক সহায়তার সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তার থাকবে না। এ অবস্থায় ভোটারদের সমর্থন ও ভালোবাসাই তার একমাত্র ভরসা বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ