ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পদত্যাগ করছেন না সামান্তা, এনসিপির বিচ্যুতি স্বীকার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করছেন না সামান্তা, এনসিপির বিচ্যুতি স্বীকার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক - সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, দলের কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে এনসিপির মূল রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে। তবে এই পরিস্থিতিতে তিনি পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না বলেও জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন সামান্তা শারমিন।

তিনি লেখেন, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন থেকে জানতে পেরেছেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। অথচ গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী এমন হওয়ার কথা ছিল না।

সামান্তা শারমিন আরও বলেন, তিন দলের একটি শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতোমধ্যে এনসিপির সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে এবং আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়ে আসন সমঝোতার দিকে এগোনোর বিষয়টি প্রকাশ করেছে।

তার মতে, তৃতীয় শক্তি গঠনের উদ্যোগকে ব্যাহত করে এমন সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জানান, এনসিপির এতদিনের রাজনৈতিক বক্তব্য ও অবস্থানকে তিনি ধারণ করেন এবং তা স্বাগত জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা ৩০ মিনিটে কতিপয় আসনের বিনিময়ে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে।’

পদত্যাগের বিষয়ে স্পষ্ট করে সামান্তা শারমিন বলেন, তিনি পদত্যাগ করার কোনো কারণ দেখছেন না, কারণ তিনি এনসিপির আনুষ্ঠানিক সব রাজনৈতিক অবস্থান ও ঘোষণার সঙ্গে একমত। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পদত্যাগ করছেন না সামান্তা, এনসিপির বিচ্যুতি স্বীকার

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ