ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদ নির্বাচন : মনোনয়নপত্র গ্রহণ করেছে ২ হাজার ৭৮০ জন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচন : মনোনয়নপত্র গ্রহণ করেছে ২ হাজার ৭৮০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৮ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে মোট ২ হাজার ৭৮০ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে ২৮৩ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ৩ জন। রাজশাহী অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৬৯ জন, তবে এখন পর্যন্ত কেউ জমা দেননি। খুলনা অঞ্চলে ৩০২ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ১ জন। বরিশাল অঞ্চলে ১৬১ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন, জমা দিয়েছেন ৭ জন।

ফরিদপুর অঞ্চলে ১৪১ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ৮ জন। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৫০৯ জন, জমা দিয়েছেন ২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ৭, শূন্য, ১ ও ২ জন।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংসদ নির্বাচন : মনোনয়নপত্র গ্রহণ করেছে ২ হাজার ৭৮০ জন

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ