ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যাচাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

যাচাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

যাচাই-বাছাই শেষে ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযোদ্ধা হিসেবে তাদের দেওয়া স্বীকৃতি অবৈধ প্রমাণিত হওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর এ গেজেট প্রকাশ করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এই প্রক্রিয়া শুরু করেছিল।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) অনুযায়ী, জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ সনদ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সনদপ্রাপ্তদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যাচাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

যাচাই-বাছাই শেষে ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযোদ্ধা হিসেবে তাদের দেওয়া স্বীকৃতি অবৈধ প্রমাণিত হওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর এ গেজেট প্রকাশ করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এই প্রক্রিয়া শুরু করেছিল।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) অনুযায়ী, জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ সনদ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সনদপ্রাপ্তদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ