ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যে কারণে ঢাকা ছেড়ে ভোলায় গেলেন পার্থ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

যে কারণে ঢাকা ছেড়ে ভোলায় গেলেন পার্থ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন সমঝোতার অংশ হিসেবে এই আসনে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে পরিস্থিতির পরিবর্তনে তিনি ঢাকা-১৭ আসন ছেড়ে নিজের নির্বাচনী এলাকা ভোলা-১ আসন থেকেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান দেশে ফেরার পর শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকেই নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এরপর ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পার্থের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন দলীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, জোটগত শিষ্টাচার ও রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছিলেন। যদিও জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ওই আসন ছেড়ে দেওয়ার ঘোষণা আসেনি।

সবশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যে কারণে ঢাকা ছেড়ে ভোলায় গেলেন পার্থ

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ