আসন সমঝোতা নিয়ে টানা দুই দিনের দৌড়ঝাঁপের পর যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দল সমঝোতায় পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ সংবাদ সম্মেলনে আসন সমঝোতা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। নতুন করে জোটে যোগ দিচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জোট সম্প্রসারণের ফলে আসন সমঝোতায় পরিবর্তন আসছে বলেও জানান তিনি। সূত্র জানায়, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় এনসিপি আগের মতো ৩০টি আসন পাচ্ছে না। বরং এনসিপির জন্য ২০ থেকে ২৫টি আসন নির্ধারণ করা হচ্ছে। অপরদিকে নতুন যুক্ত দুই দল পাচ্ছে মোট পাঁচটি আসন।
জামায়াতের এক শীর্ষ নেতা জানান, আসন বণ্টন ও জোটগত সিদ্ধান্তের সব খুঁটিনাটি আজ বিকেলের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন