ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবারও শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

আবারও শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়।

কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ত্যাগ করার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে আসেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে শনিবার ভোর পর্যন্তও তারা শাহবাগ মোড়েই অবস্থান কর্মসূচি পালন করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। এই দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আবারও শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়।

কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ত্যাগ করার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে আসেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে শনিবার ভোর পর্যন্তও তারা শাহবাগ মোড়েই অবস্থান কর্মসূচি পালন করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। এই দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ