ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
চিত্র : সংগৃহীত

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তার পদত্যাগের বিষয়টি দলের এক যুগ্ম সদস্য সচিব নিশ্চিত করেছেন।

পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে এনসিপির দলীয় গ্রুপে দেওয়া বার্তায় তাসনিম জারা লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।”

পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। পোস্টে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে লেখেন, তিনি ওই এলাকার ঘরের মেয়ে এবং খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও লেখেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার থেকে তিনি সরে আসেননি। পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তাসনিম জারা। এজন্য তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

পোস্টে তিনি দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেন। প্রথমত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে সংগ্রহ করতে হবে। তিনি জানান, আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম শুরু হবে এবং স্বল্প সময়ে এই কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন।

দ্বিতীয়ত, তিনি জানান, এর আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা অর্থ অনুদান দিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে তারা চাইলে অনুদান ফেরত নিতে পারবেন। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে এবং ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি নিজেকে “আপনাদেরই মেয়ে” হিসেবে উল্লেখ করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ