ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের সংবর্ধনার পর পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের সংবর্ধনার পর পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ
চিত্র : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত গাছপালার ক্ষতি পুষিয়ে নিতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের পাশে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে বিপুল জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে। তিনি জানান, নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি গাছের চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও চারা রোপণ করা হবে। এই কর্মসূচি সারাদিনব্যাপী চলবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও পরিবেশবান্ধব ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের।

এ সময় তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকায় লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে, যাতে পরিচ্ছন্নতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে।

এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনাস্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের সংবর্ধনার পর পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ