ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেফতার ৪৯৬, উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেফতার ৪৯৬, উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় সারাদেশে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সারাদেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশি তৎপরতার অংশ হিসেবে একই সময়ে সারাদেশে ২৯ হাজার ৭৩৪টি মোটরসাইকেল এবং ৩২ হাজার ২৮৭টি যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৮২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেফতার ৪৯৬, উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় সারাদেশে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সারাদেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশি তৎপরতার অংশ হিসেবে একই সময়ে সারাদেশে ২৯ হাজার ৭৩৪টি মোটরসাইকেল এবং ৩২ হাজার ২৮৭টি যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৮২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ