ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
ফেসবুকে ইংরেজিতে দেওয়া দীর্ঘ এক পোস্টে তন্বী লেখেন, ‘আজ, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি।’ স্বামীকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই—সবচেয়ে সহজ, অথচ সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, জীবনের বাকিটা সময় ধরে, আমি তোমাকেই বেছে নেব।’
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। সে সময় তার রক্তাক্ত ও আতঙ্কিত মুখের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ছাত্র আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান সানজিদা আহমেদ তন্বী। তিনি মোট ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন