ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান
চিত্র : সংগৃহীত

ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার দুপুর ১২টা ২৭ মিনিটে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবনে (ইটিআই) প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন তারা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ছবি তোলা, আঙুলের ছাপ ও তথ্য যাচাইসহ প্রচলিত নিয়মে ভোটার নিবন্ধনের সব কার্যক্রম শেষ করে দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা নির্বাচন প্রশিক্ষণ ভবন ত্যাগ করেন।

ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নাগরিক অধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার দুপুর ১২টা ২৭ মিনিটে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবনে (ইটিআই) প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন তারা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ছবি তোলা, আঙুলের ছাপ ও তথ্য যাচাইসহ প্রচলিত নিয়মে ভোটার নিবন্ধনের সব কার্যক্রম শেষ করে দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা নির্বাচন প্রশিক্ষণ ভবন ত্যাগ করেন।

ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নাগরিক অধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ