এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করেছিলেন। শনিবার ইসিতে এসে কেবল বায়োমেট্রিক তথ্য প্রদান করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন তিনি। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তথ্য যাচাই করবে। কারও সঙ্গে মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।
তিনি আরও জানান, এনআইডি নম্বর জেনারেট হলে তারেক রহমান মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তা জানতে পারবেন এবং অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্মার্ট কার্ডও সংগ্রহ করা যাবে।
ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই (ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট) ভবন ত্যাগ করেন তারেক রহমান। ইসি সূত্রে জানা গেছে, ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ ও তথ্য যাচাইসহ প্রচলিত নিয়মে তার নিবন্ধন সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নিবন্ধন শেষে তারেক রহমানের গাড়িবহর বের হওয়ার সময় আগারগাঁও এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাকে স্বাগত জানান। তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে সাংবাদিক ও সাধারণ দর্শনার্থীদের ইসি ভবনের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। ভোটার নিবন্ধন সম্পন্নের মাধ্যমে তার নাগরিক অধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন