ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের ডাকে চলমান অবরোধে ক্রমেই বাড়ছে ছাত্র-জনতার জমায়েত। শুক্রবার দুপুরের পর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। রাতে শাহবাগেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় শাহবাগের চারদিকের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং আন্দোলনকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। শাহবাগ মোড় ঘিরে ব্যাপক জনসমাগম সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বানে সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতার উপস্থিতি আরও বৃদ্ধি পায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলে দলে শাহবাগে এসে কর্মসূচিতে যোগ দেন।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সরকার সেই সময়ের মধ্যে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকার ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, এখন খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, “পদত্যাগ কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হলো খুনিদের গ্রেপ্তার। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এসে জনগণের সামনে জবাব না দেবেন এবং খুনিদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না। আমরা রাতভর অবস্থান করব।”
এ সংবাদ লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন