ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেসসচিব

ডিপটি প্রধান :
ডিপটি প্রধান :
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেসসচিব

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে দেশে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানী গির্জা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রেসসচিব বলেন, “বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমান দেশে আসার পর এই ট্রানজিশন আরো স্মুথ হবে।”

তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সকাল ৯টা ৫৬ মিনিটে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রেসসচিব নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, “তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।”

প্রেসসচিব আরও জানান, খোদা বকশ চৌধুরীর পদত্যাগ সম্পর্কে তিনি এখনো কারণ জানতে পারেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেসসচিব

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে দেশে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানী গির্জা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রেসসচিব বলেন, “বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমান দেশে আসার পর এই ট্রানজিশন আরো স্মুথ হবে।”

তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সকাল ৯টা ৫৬ মিনিটে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রেসসচিব নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, “তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।”

প্রেসসচিব আরও জানান, খোদা বকশ চৌধুরীর পদত্যাগ সম্পর্কে তিনি এখনো কারণ জানতে পারেননি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ