ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। পাশাপাশি লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন রাজধানীর ৩০০ ফিট এলাকায়।

তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন। 

সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই কারণে হাসপাতাল এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের আশেপাশের প্রায় ১০০ মিটার এলাকা সাধারণ প্রবেশের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে নেতাকর্মীরা অনেক রাস্তার একপাশে অবস্থান নিয়েছেন।

এভারকেয়ারের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, ভোর ৫টা থেকেই অনেকে এখানে অবস্থান শুরু করেছেন। বিএনপির ঢাকা-১১ আসনের প্রার্থী এমএ কাইয়ুম বলেন, “মায়ের কোলে ছেলে ফিরে আসছে। এতে শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, পুরো দেশবাসী খুশি। আমরা দলের নির্দেশনা অনুযায়ী ভোর ৫টা থেকে এখানে অবস্থান নিয়েছি।”

আজ সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পেতে থাকে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের আশেপাশের এলাকা সংরক্ষিত রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। পাশাপাশি লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন রাজধানীর ৩০০ ফিট এলাকায়।

তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন। 

সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই কারণে হাসপাতাল এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের আশেপাশের প্রায় ১০০ মিটার এলাকা সাধারণ প্রবেশের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে নেতাকর্মীরা অনেক রাস্তার একপাশে অবস্থান নিয়েছেন।

এভারকেয়ারের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, ভোর ৫টা থেকেই অনেকে এখানে অবস্থান শুরু করেছেন। বিএনপির ঢাকা-১১ আসনের প্রার্থী এমএ কাইয়ুম বলেন, “মায়ের কোলে ছেলে ফিরে আসছে। এতে শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, পুরো দেশবাসী খুশি। আমরা দলের নির্দেশনা অনুযায়ী ভোর ৫টা থেকে এখানে অবস্থান নিয়েছি।”

আজ সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পেতে থাকে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের আশেপাশের এলাকা সংরক্ষিত রাখা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ