ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হঠাৎ আলোচনায় নায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের এই ছবিটি

আতাউর রহমান :
আতাউর রহমান :
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

হঠাৎ আলোচনায় নায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের এই ছবিটি
চিত্র : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে উড়াল দেয় বিমানটি। বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।

এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে তার একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দুজনকে করমর্দন করতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে আলোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তোলা। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে তারেক রহমান ও নায়ক মান্না উপস্থিত ছিলেন। তবে ছবিটি ঠিক কোন বছরের এবং কী প্রেক্ষাপটে তোলা—এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান সরাসরি রাজধানীর ৩০০ ফিট এলাকায় যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই রাজধানীর কুড়িল–বিশ্বরোড ও ৩০০ ফিট এলাকায় দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হঠাৎ আলোচনায় নায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের এই ছবিটি

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ