বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সকাল থেকেই সড়কে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিমানবন্দর এলাকার সড়কে অবস্থান নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে খিলক্ষেত থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন