ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার জন্য মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় নির্মাণাধীন ওই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, মেসার্স সালেহা ব্রিকস নামের পুরোনো ইটভাটা ভেঙে যথাযথ কাগজপত্র গ্রহণ না করেই নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের জন্য ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার জন্য মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় নির্মাণাধীন ওই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, মেসার্স সালেহা ব্রিকস নামের পুরোনো ইটভাটা ভেঙে যথাযথ কাগজপত্র গ্রহণ না করেই নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের জন্য ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ