ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, ৬ জন আটক

নওগাঁ শহরে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ এবং ই-মানি লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নওগাঁ সদর মডেল থানার একটি দল বিশেষ অভিযান, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে দয়ালের মোড়ে অবস্থান করছিল। রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাস নওগাঁ এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেন করে অনলাইন জুয়া খেলছেন ও পরিচালনা করছেন।

সংবাদের ভিত্তিতে রাত ১২টা ৫ মিনিটের দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ছয়জনকে আটক করে। তবে পুলিশের এজাহারে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—বদলগাছী উপজেলার চকবোয়ালি গ্রামের মোস্তাফা শাহরিয়ার (২৭), নওগাঁ শহরের ইঁদুরবটতলী এলাকার হাকিম আল কবির (৩৭), বদলগাছী উপজেলার চকবোয়ালি গ্রামের আল শাহরিয়ার তমাল (১৮), নওগাঁ শহরের খাস নওগাঁ এলাকার সায়েম বাবু (১৮), বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আরমান হোসেন (১৮) এবং নওগাঁ শহরের খাস নওগাঁ ঈদগাহ মাঠ এলাকার মাসুদ রানা (৪০)।

পুলিশের এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে গুগল পিক্সেল ৭, আইফোন ১৩, রিয়েলমি সি৫৫, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও রিয়েলমি নোট ৬০সহ মোট সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, এসব মোবাইল ফোনে WINBD, KG999, BD89, CK444, 54BD ও CK44-এর মতো অনলাইন ক্যাসিনো ও জুয়ার অ্যাপের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি Binance ও CHIME-এর মাধ্যমে ই-মানি লেনদেনের আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে মোবাইল ফোন ও ই-মানি লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা ও পরিচালনা করতেন। একই সঙ্গে বিভিন্ন বয়সী তরুণ ও সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ করা মোবাইল ফোনসহ অন্যান্য আলামত তদন্তের কাজে ব্যবহার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, ৬ জন আটক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ