ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাদিপুর ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ১২ নেতাকর্মীর জীবনবৃত্তান্ত জমা

সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ১২ নেতাকর্মী নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে তিনজন প্রবাসীও রয়েছেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সাদিপুরে আয়োজিত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী সভায় দলীয় প্রার্থী হতে আগ্রহী নেতাকর্মীরা উপজেলা বিএনপির কাছে এসব জীবনবৃত্তান্ত জমা দেন।

বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দলীয় প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে ওসমানীনগর উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নগুলো থেকে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে।

বুধবার বিকেলে সাদিপুরে হাজী আফতাব উদ্দিনের বাড়িতে আয়োজিত কর্মী সভায় প্রথমে ১১ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন। পরে সভা শেষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম মানিকও তাঁর জীবনবৃত্তান্ত জমা দেন। ফলে সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দেওয়া নেতাকর্মীর সংখ্যা দাঁড়ায় ১২ জনে।

জীবনবৃত্তান্ত জমা দেওয়া নেতাকর্মীরা হলেন - উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. এহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মাসুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজকর ফয়েজ, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, সহশ্রমবিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হাজী মো. আব্দুর রব, আহ্বায়ক সদস্য হাজী মো. আফতাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার আলী, প্রবাসী সৈয়দ জাকির আহমদ, প্রবাসী বাবলা আহমদ লেবু মিয়া, প্রবাসী রুহেল আলী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম মানিক।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম মাসুদ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুর রবের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, সাদিপুর ইউনিয়ন থেকে এ পর্যন্ত ১২ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাদিপুর ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ১২ নেতাকর্মীর জীবনবৃত্তান্ত জমা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ