ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা চলাকালে নকলের অভিযোগ ওঠায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা আদেশে বলা হয়, সম্প্রতি পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রকাশ্যে বই দেখে ও নকল করে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের সব পরীক্ষা কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় (কেন্দ্র কোড–৩২২০) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সব পরীক্ষা নতুন নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে দ্রুত এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে হবে। পাশাপাশি স্থগিত কেন্দ্রের পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত সব নথিপত্র এবং আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্র ২৪ ডিসেম্বরের মধ্যে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই অভিযোগের বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষকে লিখিত বক্তব্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত লিখিত ব্যাখ্যা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা চলাকালে নকলের অভিযোগ ওঠায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা আদেশে বলা হয়, সম্প্রতি পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রকাশ্যে বই দেখে ও নকল করে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের সব পরীক্ষা কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় (কেন্দ্র কোড–৩২২০) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সব পরীক্ষা নতুন নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে দ্রুত এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে হবে। পাশাপাশি স্থগিত কেন্দ্রের পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত সব নথিপত্র এবং আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্র ২৪ ডিসেম্বরের মধ্যে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই অভিযোগের বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষকে লিখিত বক্তব্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত লিখিত ব্যাখ্যা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ