ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

মোঃ রিপন শেখ
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মোরছালিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঝালোখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ঝালোখালি গ্রামের কালাম শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে গোসল করতে যায় মোরছালিন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত মোরছালিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোরছালিনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় ডোবার পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মোরছালিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঝালোখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ঝালোখালি গ্রামের কালাম শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে গোসল করতে যায় মোরছালিন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত মোরছালিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোরছালিনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ