ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ১১২নং দত্তন্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং-০২) ভোটকেন্দ্রটি অনিয়মতান্ত্রিকভাবে বাগবাড়ীতে স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় সংলগ্ন স্থানে "৪নং লংগাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ"-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবি জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার, ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ রিপন আহম্মেদ। তিনি বলেন, "বর্তমান ভোটকেন্দ্রটি ভৌগোলিক ও নিরাপত্তার দিক থেকে শতভাগ সুবিধাজনক। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সংশ্লিষ্ট সংস্থাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কেন্দ্রটি স্থানান্তর করা হলে সাধারণ ভোটারদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হবে এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন ভোটাররা।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও ক্ষোভ প্রকাশ করেন গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও লংগাইর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক আনার ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেসুর রহমান, লংগাইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম উজ্জ্বল এবং ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাছুম হোসেন। নেতৃবৃন্দ কেন্দ্র স্থানান্তরের প্রক্রিয়াটিকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা দ্রুত বাতিলের জোর দাবি জানান।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাগবাড়ী এলাকার প্রবীণ ব্যক্তিত্ব জালাল উদ্দিন কিরণ, মুনতাজ উদ্দিন, আবুল হোসেন, মোবারক হোসেন, খোকা ও বাবুল মিয়াসহ স্থানীয় সচেতন জনগণ। তাঁরা জানান, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই কেন্দ্রটি ওয়ার্ডের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বাগবেড় মৌজার ২২০০ ভোটার দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কোনো অবস্থাতেই এই ঐতিহাসিক কেন্দ্র পরিবর্তন করতে দেওয়া হবে না।
এলাকাবাসী ও সাধারণ ভোটাররা তাঁদের ভোটাধিকার অবাধ ও নিরাপদ রাখার স্বার্থে ১১২নং দত্তন্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভোটকেন্দ্র বহাল রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন