সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর তথ্য এবং এডিট করা ভিডিও প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কালাম মিয়া।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড এলাকায় নিজ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ ঘটনায় ইতোমধ্যে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।
লিখিত বক্তব্যে মো. কালাম মিয়া বলেন, সম্প্রতি বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তাঁর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে নানা ধরনের পোস্ট ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এসব পোস্ট ও ভিডিওর কারণে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি পরিচিতজনসহ সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এসব ফেসবুক আইডি, পেজ কিংবা সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওর সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাঁর নাম-পরিচয় ব্যবহার করে কেউ কোনো বক্তব্য, ভিডিও বা পোস্ট প্রচার করলে এর দায়ভার তিনি নেবেন না।
কালাম মিয়া জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনতে তিনি শ্রীপুর থানায় জিডি করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের পোস্ট-ভিডিও পর্যালোচনা করে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে তাঁর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে এর সত্যতা যাচাই করার জন্য সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান কালাম মিয়া।
পরিশেষে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের তাঁর জিডিতে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ করেন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন