ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বদলগাছি থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

নওগাঁর বদলগাছি থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ইউনিট ও বদলগাছি থানার যৌথ একটি দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ দুপুর ৩টার দিকে ফুয়াদ নামের এক ব্যক্তি বিয়ের দাওয়াত খেতে বদলগাছি থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় হামিদুল নামে এক ব্যক্তির বাড়িতে যান। বাড়ির বাইরে তার ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে তিনি দাওয়াতে অংশ নেন। পরে দাওয়াত শেষে বাইরে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি সেখানে নেই। বিষয়টি জানার পর বদলগাছি থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য বদলগাছি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছি থানার একটি বিশেষ দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৪ সেপ্টেম্বর রাতে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের উত্তম কুমারের ছেলে শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদিঘী আরিজপুর গ্রামের তোজাম্মেল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১)।

পুলিশ জানায়, গ্রেফতার শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার দুজনকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং আন্তঃজেলা অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছি থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ