ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাইক্রোবাস জব্দ

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারের উত্তর পাশে বাটিকামারী ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত। জব্দ করা মাইক্রোবাসটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারের উত্তর পাশে বাটিকামারী ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত। জব্দ করা মাইক্রোবাসটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ