ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি

ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

সিলেটের ওসমানীনগরে উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শেখ ফয়ছল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর প্লাস ফেসবুক পেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক সুবল চন্দ্র দাস। 

সভায় বক্তারা বলেন, বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল দাশ, যুবদল নেতা ও ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত ব্যানার্জি, দৈনিক আলোকিত সকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও দৈনিক সিলেটের ভোর পত্রিকার পরিচালক সাজ্জাদ হোসেন, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর টাইমস এর পরিচালক মো. সুয়েব আহমদ, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আব্দুর রকিব আনু প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ