ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩, ১২০ পিস ইয়াবা উদ্ধার

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩, ১২০ পিস ইয়াবা উদ্ধার
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রানাকে গ্রেপ্তার করে। তিনি দেউলী চৌরাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. মোর্শেদ মিয়ার ছেলে।

একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে ফরাজীকান্দা এলাকার ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ২ নম্বর মাধবপাশা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিএনসির একটি দল বন্দর উপজেলার বউবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহী মসজিদ সংলগ্ন ‘সততা স্টোর’-এর সামনের গলি থেকে ১২০ পিস ইয়াবাসহ মো. নাসির এলাহী সানি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বউবাজার এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩, ১২০ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রানাকে গ্রেপ্তার করে। তিনি দেউলী চৌরাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. মোর্শেদ মিয়ার ছেলে।

একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে ফরাজীকান্দা এলাকার ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ২ নম্বর মাধবপাশা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিএনসির একটি দল বন্দর উপজেলার বউবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহী মসজিদ সংলগ্ন ‘সততা স্টোর’-এর সামনের গলি থেকে ১২০ পিস ইয়াবাসহ মো. নাসির এলাহী সানি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বউবাজার এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ