সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তাড়াশ পৌর এলাকায় সন্দেহ৷ জনকভাবে চলাফেরার সময় ওই দুই ব্যক্তিকে নজরে আসে স্থানীয় কয়েকজনের। পরে পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা মিলন খান-এর নেতৃত্বে জেলা ছাত্রদল নেতা ইমরান হাসান আলভি, পৌর কৃষকদল নেতা মো. সুজন রানা, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রয়েল আহমেদ, পৌর যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন এবং সাংবাদিক সোহেল রানা সোহাগসহ কয়েকজন তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও উদ্ধার করা মাদক জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষ মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে এসে পুলিশকে তথ্য ও সহযোগিতা করলে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর হবে।
তিনি আরও জানান,তাড়াশ থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন