দেশের প্রচলিত আইনকানুন মেনে সবাইকে দেশের উন্নয়নে আত্মনিয়োগ, সুখে-শান্তিতে মিলেমিশে বসবাস এবং মৌলিক অধিকার নির্বিঘ্নে ভোগ করার সুযোগ নিশ্চিত করাই গণতন্ত্রের প্রকৃত রূপ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মীর হেলাল বলেন, বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই সুস্থ ও বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে লালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে দেশে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিগত সরকারের সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিএনপির সভা-সমাবেশ পণ্ড করতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং দলটির নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু শত বাধা, নির্যাতন ও প্রতিকূলতা সত্ত্বেও হাটহাজারীর মাটিতে দাঁড়িয়ে বিএনপি পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। তিনি আরও বলেন, দেশের জনগণ অতীতে বিএনপির পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির ভূমিকা শুধু সরকার পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং দেশকে নিরাপদ রাখতে দলীয়ভাবেও বিএনপি প্রস্তুত রয়েছে। অতীতে যে ধরনের অন্যায়, অত্যাচার ও জুলুম হয়েছে, তার পুনরাবৃত্তি ভবিষ্যতে আর কখনো হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রকৃত চর্চা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন