ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার তাজপুর কদমতলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে তাজপুর কদমতলা শেরাটন পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, কৃষক দলের সদস্য সচিব গনি মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ এবং তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাইম আহমদ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওসমানীনগর উপজেলা উলামা দলের সদস্য সচিব নুরুল আমিন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ আব্দুল, শাইস্তা মিয়া, নুরুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, কামরুল ইসলাম, ফয়েজ আহমদ, শাহিন মিয়া, সাইদুল ইসলাম আনা ও এসএম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ূন রশিদ চৌধুরী শফি।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম ও আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন বকুল, ওসমানীনগর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আহ্বাবুল ইসলাম আহ্বাব, রেজন আহমদ ও আবুল কালাম মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মাসুম আবির এবং তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমেদ।

এ সময় ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন আটটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ