ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ মান্দা গড়ার প্রত্যয়

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ মান্দা গড়ার প্রত্যয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলা বিএনপির উদ্যোগ বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এম এ মতিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখানো পথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মান্দার উন্নয়ন ও মানুষের কল্যাণে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এম এ মতিন বলেন, ‘অতীতের ভুলত্রুটি ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মান্দার উন্নয়নে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়াতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, বিএনপির নেতাকর্মীদের সব সময় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে। দলের মধ্যে ঐক্য ধরে রেখে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মান্দার উন্নয়ন ও মানুষের কল্যাণে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। শেষে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করে মান্দার উন্নয়ন ও মানুষের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ মান্দা গড়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ