ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশে ফিরেই মায়ের কাছে যাবেন তারেক রহমান : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

দেশে ফিরেই মায়ের কাছে যাবেন তারেক রহমান : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। এরপর সেখান থেকে তিনি সরাসরি তার মা বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

তিনি আরও জানান, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। একই দিনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথাও জানান সালাহউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। বরং রাজধানীর একপাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একপাশে একটি স্থান নির্ধারণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ওই আয়োজনে দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হবে। সেখানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশে ফিরেই মায়ের কাছে যাবেন তারেক রহমান : সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ