জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম, সাহিত্য-সংগীত ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একই সঙ্গে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির রহমান খান, অ্যাকাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শিক্ষক নেতা সদেরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার সুস্পষ্ট প্রকাশ ঘটেছে। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগই পাবে না, বরং জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জানার সুযোগ পাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, কবিতা-গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিল্পী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত দর্শক-শ্রোতারা তাদের পরিবেশনা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিতি বাড়ানোর পাশাপাশি তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন