চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ রহমান সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। রোববার সন্ধ্যা ৭টায় সদর থানার ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় নিয়ে আলোচনা হয়।
ওসি মারুফ রহমান বলেন, সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। থানাকে হয়রানি বা ভোগান্তির জায়গা নয়, মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি। মাদক, কিশোর অপরাধ, চুরি ও ছিনতাইসহ অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে পুলিশ একা কাজ করতে পারে না। এ জন্য সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তথ্য প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সভায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক রাজিব হাসান কচি, বিপুল আশরাফ, জামান আখতার, হুছাইন মালিক, আলম আশরাফ, অনিক সাইফুল, মো. আব্দুল্লাহ হক, মিজানুর রহমান, শেখ লিটন, নাজমুল ইসলাম সামিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন