ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :
নিজস্ব প্রতিনিধি :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ সম্পন্ন

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনটি জারি করা হয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই আদেশ নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে গত সোমবার রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ এই বিচারকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেন।

আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান ও দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। উল্লেখ্য, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান বিচারক ছিলেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আইন পেশায় পদচারণা শুরু হয় ১৯৮৫ সালে জেলা আদালত থেকে। পরবর্তীতে ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘকাল আইন পেশায় নিয়োজিত থাকার পর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং এর দুই বছর পর তার পদ স্থায়ী হয়। কর্মদক্ষতার ধারাবাহিকতায় ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং পরের দিন অর্থাৎ ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা সম্পন্ন এই বিচারক এখন দেশের সর্বোচ্চ আদালতের শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ