ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক সংবাদ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সিনিয়ির সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বক্তারা অভিযোগ করেন, অন্যায়ের প্রতিবাদ করায় একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁয়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনকে একটি মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। একজন সাংবাদিককে হয়রানি ও কণ্ঠরোধের উদ্দেশ্যে মামলা দিয়ে চাপ প্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে সাংবাদিক সুমনের নাম প্রত্যাহারের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, জৈনপুর থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় মূলত হালকা যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়। কিন্তু এ সড়ক দিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, গত ২০ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কোম্পানির দিকে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেন। এ সময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে আবুল কালাম সোপান, নাঈম, লিটনসহ ১০ থেকে ১২ জন লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায় বলে স্থানীয়দের অভিযোগ। এতে অন্তত সাতজন আহত হন।

ঘটনার পর কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দায়ের করা হয়। তবে গ্রামবাসীর অভিযোগ আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। সেই মামলাতেই সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করেন বক্তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে এবং সঠিক ও নিরপেক্ষ তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা ও হয়রানির পথ বেছে নেওয়া হলে সোনারগাঁয়ের সাংবাদিক সমাজ নীরব থাকবে না। সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে।

তারা দ্রুত সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের নাম মামলা থেকে প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং গ্রামবাসীর অভিযোগও যথাযথভাবে তদন্তের দাবি জানান।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। তবে কোম্পানির কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ