ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়া জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬

বগুড়া জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানায়, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের অভ্যন্তরীণ বিষয়, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে এনে তৃণমূল সংগঠন পুনর্গঠন এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়। নির্বাচনে দলীয়ভাবে একজন প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি তেল-গ্যাসসহ জ্বালানিসংক্রান্ত বিভিন্ন ইস্যুও বৈঠকে উঠে আসে। এসব বিষয় নিয়ে কেউ যাতে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে এটি তারেক রহমানের ধারাবাহিক বৈঠকের অংশ। বৈঠকে জেলার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয় এবং তিনি নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বগুড়া জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ