বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল বা ট্রানজিশন পিরিয়ড পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিনের ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের জাতীয় মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই দুঃশাসন থেকে বেরিয়ে দেশ এখন একটি নির্বাচনের দিকে এগোচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ভয়াবহ চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে উল্লেখ করেন যে, এই ধরনের ষড়যন্ত্র রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। ফখরুল স্পষ্ট অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। তার মতে, জনগণের প্রত্যাশা ছিল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই সংকটময় সময়ে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করবে।
সংবাদ সম্মেলনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তবে তিনি সজাগ করে দিয়ে বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণাই যথেষ্ট নয়, বরং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে সরকারকে আরও সচেতন, ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত একটি গণতান্ত্রিক সরকার এবং সংসদই পারে দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। জনগণের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারকে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির দিকে পূর্ণ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। এই ক্রান্তিলগ্নে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সে জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন