আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। উদ্ভূত পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বা গানম্যান চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।
হিরো আলম জানান, আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন অনুভব করে তিনি প্রধান উপদেষ্টার শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোন আসন থেকে বা কোন ব্যানারে নির্বাচন করবেন তা নিয়ে জল্পনা ছিল। যদিও তিনি প্রাথমিকভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছাই প্রকাশ করেছেন, তবে ইতিমধ্যে চারটি রাজনৈতিক দল থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। দলগুলো হলো— গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি। তিনি জানান, কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুটা সময় নিতে চান তিনি।
জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য উল্লেখ করে হিরো আলম বলেন, দল যেটিই হোক না কেন, মানুষের পাশে থাকাই তার প্রধান উদ্দেশ্য। এবার তিনি ঢাকা ও বগুড়ার দুটি আসন থেকে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সাহসী অবস্থান এবং নিয়মিত প্রচারণার কারণে বারবার আলোচনায় আসা হিরো আলম যদি শেষ পর্যন্ত কোনো দলের প্রতীকে নির্বাচনে দাঁড়ান, তবে তা তার রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন