ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুটার ফয়সাল এক সময় ছিলো নাট্য অভিনেতা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫

শুটার ফয়সাল এক সময় ছিলো নাট্য অভিনেতা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এই ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সাল এক সময় শোবিজ অঙ্গনে যুক্ত ছিলেন বলে নতুন তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি নাটকে ফয়সালের অভিনয়ের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে 'কিলার' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন ফয়সাল। সেই নাটকের দৃশ্যপটে তাকে বেশ দুর্ধর্ষ রূপেই দেখা গেছে। রাজধানীর কাউলা এলাকায় দুই দিনব্যাপী নাটকটির চিত্রধারণ করা হয়েছিল। ওই নাটকে ফয়সালের সঙ্গে ছোট পর্দার বেশ কয়েকজন পরিচিত মুখও কাজ করেছিলেন। তবে সংশ্লিষ্ট এক অভিনেতা জানিয়েছেন, নাটকটির কাজ শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি এবং শিল্পীরাও তাদের পারিশ্রমিক পাননি। বাস্তব জীবনে খুনের মামলার আসামি হওয়ার পর তার সেই 'কিলার' নাটকের চরিত্রটি এখন ভিন্ন মাত্রায় আলোচনায় এসেছে।

এদিকে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে বড় ধরনের আর্থিক অনিয়ম ও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। সিআইডি জানায়, ফয়সাল করিম মাসুদ এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস এবং হত্যাকাণ্ডের সাথে এর কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সন্নিকটে তাকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শুটার ফয়সাল এক সময় ছিলো নাট্য অভিনেতা

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ