ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গা বাজারে মোবাইল কোর্ট, ৫ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলা দায়ের করা হয়।

এ সময় মামলাগুলোতে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাদরুল আলম সিয়াম। 

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। অভিযানে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গা বাজারে মোবাইল কোর্ট, ৫ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলা দায়ের করা হয়।

এ সময় মামলাগুলোতে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাদরুল আলম সিয়াম। 

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। অভিযানে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ