ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের মামাতো-ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুরই বয়স পাঁচ বছর। আকস্মিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাই মাদারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিনের ছোট ভাই মনচুর আলীর ছেলে আরাফ (৫) এবং তার ছোট বোন রানু আকতারের ছেলে রিহান (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানু আকতার কয়েকদিন আগে বান্দরবান থেকে সন্তান রিহানকে নিয়ে চন্দনাইশে স্বজনদের বাড়িতে বেড়াতে আসেন। রোববার বিকেলে আরাফ ও রিহান বাড়ির আশপাশে একসঙ্গে খেলছিল।

খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের পাওয়া যায়।

দ্রুত দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কানাই মাদারী এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

মাত্র পাঁচ বছর বয়সী আরাফ ও রিহানের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও স্বজনরা। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের মামাতো-ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুরই বয়স পাঁচ বছর। আকস্মিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাই মাদারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিনের ছোট ভাই মনচুর আলীর ছেলে আরাফ (৫) এবং তার ছোট বোন রানু আকতারের ছেলে রিহান (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানু আকতার কয়েকদিন আগে বান্দরবান থেকে সন্তান রিহানকে নিয়ে চন্দনাইশে স্বজনদের বাড়িতে বেড়াতে আসেন। রোববার বিকেলে আরাফ ও রিহান বাড়ির আশপাশে একসঙ্গে খেলছিল।

খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের পাওয়া যায়।

দ্রুত দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কানাই মাদারী এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

মাত্র পাঁচ বছর বয়সী আরাফ ও রিহানের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও স্বজনরা। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ