ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কটিতে সিসি ও আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের শাওপাড়া এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

সংশ্লিষ্টরা জানান, সোনারগাঁ পৌরসভার পানাম-গাবতলী শাওবাড়ি এলাকার শাহামুদ্দিনের বাড়ি থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলী কালভার্ট পর্যন্ত সড়কটির উন্নয়ন করা হচ্ছে। সরকারি বরাদ্দে ১২০ ফুট আরসিসি ঢালাইয়ের পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে আরও ২৪০ ফুট সিসি ঢালাই করা হচ্ছে। এতে সব মিলিয়ে প্রায় ৩৬০ ফুট সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিশেষ উদ্যোগে সরকারি বরাদ্দের ১২০ ফুট আরসিসি ঢালাইয়ের সঙ্গে জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে আরও ২৪০ ফুট সিসি ঢালাইয়ের কাজ সংযুক্ত করা হয়েছ। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন হচ্ছে। বৈদ্যেরবাজার ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হবে। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ